গাজীপুরে বৃদ্ধা খুন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:০৫
সদর উপজেলার নান্দুয়াইন গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গত রবিবার এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত জয়মন নেছা (৭০) নান্দুয়াইন এলাকার মৃত মোছলেম উদ্দিনের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বৃদ্ধার দুই ছেলেসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।