একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর রির্টানিং অফিসারের কার্যালয়ে বিএনপি, আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন, আওয়ামী লীগের ফেনী- ২ আসনের বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ফেনী-১ আসনের মহাজোটের পক্ষে জাসদ (ইনু) সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার এবং ফেনী- ৩ আসনের জাতীয় পার্টির লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
এছাড়াও ফেনী-২ আসন থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ভিপি জয়নাল। বিএনএফ এর মনোনীত প্রার্থী শাহ্রিয়ার ইকবাল, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নুরুল করিম বেলালী রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
ফেনী- ৩ আসনের সৌদি আরব আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আবদুর রাজ্জাক, বাম জোটের বাসদ নেতা হারাধন চক্রবর্তী ও দাগনভূঁঞা পৌরসভার জগতপুর গ্রামের বাসিন্দা হাসান আহম্মেদ মনোয়নপত্র দাখিল করেন।
ইত্তেফাক/কেআই
