ফতুল্লায় বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:০৬
ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বহুতল ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার হোসেন (৩৮) সোনারগাঁও উপজেলার সাতানিয়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। রবিবার সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অ্যাডভোকেট আবদুর রব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অপহূত যুবক উদ্ধার ফতুল্লায় এক যুবককে অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এসময় আটক করা হয়েছে অপহরণকারীকে। শনিবার রাত ১১টায় র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানী এ অভিযান চালায়। র্যাব তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পশ্চিম দেওভোগ নগর এলাকার দুলাল হোসেনের ছেলে হাসান বশরী শনিবার দুপুরে মাসদাইর বাজার এলাকা থেকে ওই এলাকার রশিদুল হকের ছেলে আবদুল মোতালেবকে অপহরণ করে। পরে মোতালেবকে দেওভোগ এলাকার একটি বাড়িতে আটকে রাখে। এর মধ্যে অপহরণকারী মোবাইল ফোনে মোতালেবের পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি র্যাবকে জানালে তারা অভিযান চালিয়ে অপহূতকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে।