রংপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:০৭
জেলায় পরকীয়ার জের ধরে দুলাল মিয়া নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার মহানগরীর দর্শনায় নাজিরদীঘর এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেবি আক্তার ও হাসিনা বানু নামের দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দর্শনার নাজিরদীঘর এলাকার প্রবাসি মতিন মিয়া বিদেশে থাকার সুবাদে স্ত্রী বেবি আক্তারের সঙ্গে একই এলাকার আশরাফুলের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এতে সহযোগিতা করে হাসিনা বানু। গত শনিবার রাতে ব্যাপারটি জানতে পারে দুলাল মিয়া। বিষয়টি জানাজানি হলে আশরাফুল তার লোকজন দিয়ে রাতে দুলালকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখে। রবিবার সকালে স্থানীয় লোকজন দুলালের লাশ দেখে পুলিশে খবর দেয়।