মানিকগঞ্জে এমামবাড়ি দরবার শরীফে পবিত্র মহররমের কর্মসূচি

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৫২
পবিত্র মহররম উপলক্ষে আগামী ১ মহররম থেকে ১০ মহররম মানিকগঞ্জের গড়পাড়া এমামবাড়ি দরবারশরীফে ১০ দিনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরনখানি, ফাতেহা পাঠ, মিলাদ, জিয়ারত, নেওয়াজ ও মর্সিয়া পরিবেশন। ১০ মহররম দেবেন্দ্রনাথ কলেজ মাঠে কাসিদার শোভাযাত্রা, আলোচনা ও মাতম অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি