অধ্যাপক ফজলুল হক ড্যাফোডিল ইউনিভার্সিটির নতুন রেজিস্ট্রার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৫৩
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্সেস ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক প্রকৌশলী ড. এ কে এম ফজলুল হক গত পহেলা নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ২০১১ সালের ১ ফেব্রুয়ারি একই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যাপক হিসাবে যোগ দেন। এর আগে তিনি আণবিক শক্তি কমিশনের ঢাকা কেন্দ্রের পরিচালক ও ‘এক্সিলারেটর ফেসিলিটিজ’ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত তার রচিত এবং প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ৫৪। -প্রেস বিজ্ঞপ্তি