আব্দুল খালেক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুর নয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৭৮) গত রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল গভীর শোক প্রকাশ করেছেন।
মমতাজ আহমেদ
১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের আইন সভার সদস্য, ১৯৭০ সালে গণপরিষদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী মমতাজ আহমেদ (৯৬) গত রবিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজেউন)। মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের উপদেষ্টা হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি ৮ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোস্তাফিজুর রহমান
সাবেক সংসদ সদস্য, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৭০) গত রবিবার রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। নোয়াখালীর সোনাইমুড়ীর বজরায় গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় জেএসডির উপদেষ্টা ফরিদ আহাম্মেদ ভুঁইয়া প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
মোবারক হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোবারক হোসেন (৬১) গত রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ....রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রী মর্যাদায় তাকে দাফন করা হয়।
