বন্ধুর কঙ্কালের সঙ্গে ১৩ বছর বসবাস!

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২২:২৪
কেউ কারো আচরণে কষ্ট পেলে কিংবা সহায় সম্বলহীন হলে মানুষের প্রতি বিতৃষ্ণা আসে। আর এর ফলে তার দ্বারা যে কোনো কিছুই করা সম্ভব। নিজের কাছের লোকদের আচরণে ক্ষুব্ধ হয়ে ব্রাজিলের এক নাগরিক তার প্রিয় বন্ধুর কঙ্কালের সঙ্গে বাস করছেন ১৩ বছর ধরে! ফ্যাবিও ব্রালডো রিগোল (৪৭) জানান, তিনি কবরস্থানে তার বন্ধুর কঙ্কালের সঙ্গে বসবাস করছেন। তিনি এতে মোটেও ভীত নন। তিনি কখনো ভুত দেখেননি। কখনো ভয় লাগে কিনা এমন এক প্রশ্নের জবাবে রিগোল বলেন, মৃত মানুষকে নয়, বরং জীবিত মানুষকে বেশি ভয় হয় তার। তার প্রতিবেশিরা জানান, তিনি ব্যবসা করতেন। কিন্তু হয়তো কারো দ্বারা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন এবং সহায় সম্বলহীন হয়ে পড়েন। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং তার একসময়ের প্রিয় বন্ধুর কঙ্কালের সঙ্গে জীবনযাপন শুরু করেন! -মিরর নিউজ