বিমানে ‘ওড়ার’ চেষ্টা কুমিরের!

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২২:২৪
বিমানে ওঠার শখ থাকে সবার। সেটা মানুষ কিংবা অন্য যে কোনো প্রাণী হোক না কেন। সেই শখ হয়তো জেগেছিল কুমিরেরও। আর তাইতো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে গিয়ে হাজির! কিন্তু তার সেই শখ পূরণ করতে দিল না বেরসিক মানুষগুলো! ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে। বিমানবন্দরের এক পরিচ্ছন্ন কর্মী তিন নম্বর টার্মিনালে কুমিরটি আবিষ্কার করেন। বিমানবন্দরে অবৈধ অনুপ্রবেশকারীকে ধরতে খবর দেয়া হয় পুলিশে। পুলিশ এসে কুমিরটিকে পাকড়াও করে নিয়ে যায়। পুলিশের মুখপাত্র জোসে এস্ত্রাদা বলেন, কুমিরটি বিমানবন্দরে কিভাবে এলো তা পরিস্কার নয়। তবে কুমিরটিকে ওড়ার সুযোগ না দিয়ে এটিকে প্রাণী বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়। -এবিসি নিউজ