বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের দিনমজুর কালু আকনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ইফতারের পূর্বে নিজ ঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পায়।
খবর পেয়ে লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খোন্দকার আবুল খায়ের ঘটনাস্থল থেকে কালুল লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইনচার্জ জানান, তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া, ঋণে জর্জরিত ও মাদকাসক্ত হওয়া ছাড়াও এ ছাড়া মায়ের সঙ্গে টাকা নিয়ে ঝগড়া করে মাকে মারধর করে সে। মানসিক অশান্তির কারণে আত্মহত্যা করে থাকতে পারে।
আরও পড়ুন: কুবিতে ধর্ম নিয়ে কটুক্তির বিষয়ে তদন্ত কমিটি গঠন
এ ব্যাপারে তানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু

