জ্যাম ঠেলে চট করে কোথাও যাওয়ার জন্য মোটরবাইক নিঃসন্দেহে খুব ভালো একটি বাহন। কিন্তু লম্বা দূরত্ব পাড়ি দেওয়ার জন্য এটি যে আরোহী বা চালকের জন্য খুব একটা আরামদায়ক নয় সেটিতো বলাই বাহুল্য। যদিও আর সবার জন্য ভীষণ সত্য এই বিষয়টিকে হয়তো কিছুতেই মানতে চাইবেন না আমেরিকার স্টিভেন এইচ সিলার। কেননা এ বছরের ৪ জুন থেকে ৩০ জুন তারিখের মধ্যে মোটরবাইকে চড়ে কোনো একটি দেশের মাঝে সবচেয়ে বেশি দূরত্ব ভ্রমণ করার রেকর্ডটি যে তারই গড়া। আর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর মিলিয়ে স্টিভেনের পাড়ি দেওয়া এই দুরত্বের পরিমাণ হলো ২৯,০৩৪.২৩ কিলোমিটার বা ১৮,০৪১ মাইল।
