নগরকান্দার কলেজে রেজি: অতিরিক্ত ফি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩৬
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত সম্প্রতি জাতীয়করণকৃত নগরকান্দা আদর্শ মহাবিদ্যালয়ে চলতি বছরে প্রথম বর্ষে ভর্তিকৃত ৪৯২ জন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি আদায়ের নামে সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে অভিযোগ করেন, রেজিস্ট্রেশনের জন্য শিক্ষাবোর্ড কর্তৃক কোন ফি নির্ধারণ না থাকলেও কলেজ কর্তৃপক্ষ অনৈতিকভাবে সকল শিক্ষার্থীদের থেকে বাধ্যতামূলকভাবে ১০০ টাকা করে আদায় করেছে। এ ফি আদায়ের সাথে সংশ্লিষ্ট এক শিক্ষক অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমাদের এ কাজে খরচ পোষাতে টাকা উত্তোলন করা হয়েছে।