আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২১:১৫
পদ্মা সেতু দুর্নীতি মামলার অন্যতম আসামি আবুল হাসান চৌধুরী এবং জুলফিকার আলী ভুঁইয়ার বিরুদ্ধে কানাডার আদালত কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করেনি। তবে এর আগে কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের সাবেক দুই কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এবং রমেশ শাহকে গ্রেফতার করা হলেও পরে তাদেরকে জামিন দেয়া হয়। একইভাবে মাস খানেক আগে এসএনসি লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকে গ্রেফতার করা হয়। পরে তিনিও জামিন পান। আবুল হাসান চৌধুরী এবং জুলফিকার আলী ভুঁইয়া তাদের মামলা পরিচালনার জন্য পৃথক পৃথক আইনজীবী নিয়োগ করেছেন। তারা হচ্ছেন যথাক্রমে ব্রায়ান গ্রিনস্পেন এবং ফ্রাঙ্ক আডারিও। ব্রায়ান এবং ফ্রাঙ্ক, দু’জনই গত শুনানির দিন আদালতে উপস্থিত ছিলেন।