খুলনায় প্রাথমিক শিক্ষায় অবদান

এবারেও সেরা ইউএনও শান্তি মনি চাকমা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২১:১৫
বটিয়াঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে দ্বিতীয় বার শ্রেষ্ঠ ইউএনও পদক ২০১৩ লাভ করলেন। বর্তমান সরকারের শিক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে তার উপর অর্পিত সরকারি দায়িত্বের পাশাপাশি তিনি মন্দির-মসজিদ ভিত্তিক এবং সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সমস্যা সমাধানে সচেষ্ট ছিলেন।