চট্টগ্রামে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:০৪
নগরীর সদরঘাট থানাধীন কামাল গেট এলাকায় নিজ বাড়ির একটি রুম থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আরিফা খাতুন জুলি (২২)। তিনি সরকারি সিটি কলেজের স্নাতক (পাস) শ্রেণীর ছাত্রী ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জুলির মা ঘুম থেকে ডেকে তোলার জন্য মেয়ের শোয়ার ঘরে যান। এ সময় তিনি দরজার ফাঁক দিয়ে জুলিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।