শোক সংবাদ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:০৪
সীতেশ চন্দ্র চক্রবর্ত্তী নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কমলেশ চক্রবর্ত্তীর বাবা কালীবাড়ী মন্দিরের পুরোহিত সীতেশ চন্দ্র চক্রবর্ত্তী (৭৮) গত সোমবার নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সেলিম হাওলাদার পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ব্যবসায়ী সেলিম হাওলাদার (৪৮) গত সোমবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। হামিদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুনার রশীদের মা হামিদা বেগম (৮৫) গত সোমবার বার্ধক্যজনিত কারণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিনজুরী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি ৪ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। হিমাংশু দত্ত সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংস্কৃতি কর্মী হিমাংশু দত্ত (৪৫) গত রবিবার ভারতের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন। সলিমুল্লাহ খান ভাষাসংগ্রামী, নওগাঁ জেলা গণফোরাম সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এম. সলিমুল্লাহ খান (৭৯) গত সোমবার শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তার মৃত্যুতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু গভীর শোক প্রকাশ করেছেন। খবিরউদ্দিন সমাজসেবক ও খুলনা গণফোরামের যুগ্ম আহ্বায়ক খবিরউদ্দিন (৭৫) গত সোমবার জেলা শহরের নিজ বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তার মৃত্যুতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু গভীর শোক প্রকাশ করেছেন। মো. সিপারউদ্দিন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা জজ কোর্টের প্রবীণ এডভোকেট মো. সিপারউদ্দিন (৭৮) গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বাবুল মীর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল মীর (৬০) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন সরকার, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। শাহজাহান খান পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান খান (৫৭) গত শনিবার শহরের রাজারহাটস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আক্তার হোসেন শেখ মোহনা টেলিভিশনের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর মামা আক্তার হোসেন শেখ (৭০) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত সোমবার কুরপালা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন।