উপজেলার সর্বত্র প্রচণ্ড তাপাদহে জনজীবন অচল হয়ে পড়েছে। অফিস, মাঠ, ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জন সাধারণের উপস্থিতি আনুপাতিক হারে কম দেখা যাচ্ছে। প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে দুইজন মারা গেছে বলে খবর পাওয়া গিয়েছে। এ দুজন হলেন, আব্দুর রহমান (৫০) ও মকছেদ (৪৫)।
উপজেলার বেলে বটতলা গ্রামের আব্দুর রহমান বিচালী গাদা সাজাবার সময় জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানেই তিনি মারা যান। অপর দিকে উপজেলার রামকৃষ্ণ গ্রামে মকছেদ বাকঁড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
এছাড়া গরমের কারণে ঝিকরগাছায় ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ৪০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ২২ জন শিশু রয়েছে।
ইত্তেফাক/নূহু

