নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন নিয়ে আলোচনা হতে পারে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৩০
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন নিয়েও আলোচনা হতে পারে। তবে বিষয়টিকে আইনে পরিণত করার ব্যাপারে অনমনীয় না হতে খালেদা জিয়ার প্রতি তিনি আহ্বান জানান। সচিবালয়ে গতকাল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি নিরপেক্ষ নির্দলীয় সরকারের রূপরেখা মানার জন্য যে ‘গো’ ধরেছেন- এই ‘গো’ ধরবেন না। কারণ এই ‘গো’ গণতন্ত্র ও সংবিধানের জন্য বিপজ্জনক। নির্দলীয় সরকার নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। তবে আপনি বলে দিবেন কিভাবে এটি আইনে পরিণত করা যায়।