‘বিচারের বাণী কী তারা শুনেছেন!’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৩১
পিলখানা বিডিআর বিদ্রোহের সময় সেনাবাহিনীর কর্মকর্তা ছাড়াও ঔ নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিন নিরীহ নাগরিক। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের পাশে সরকারসহ অনেকে দাঁড়িয়েছেন। তাদের জন্য গৃহীত আর্থিক কার্যক্রমও চালু হয়েছে। ঔ তিন নাগরিকের পরিবারের ভাগ্যে তেমন কিছুই জুটেনি। একবার কেউ কেউ কিংবা সরকারের পক্ষ থেকে তিন নিরীহ নাগরিকের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়েছিলেন। আর কারো দেখা তাদের ভাগ্যে জুটেনি। গতকাল মঙ্গলবার ঔ নারকীয় হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এই বাণী নিহত তিন নাগরিকের পরিবারের কাছে পৌঁছেছে কিনা কিংবা তারা জানতে পেরেছে কিনা কেউ বলতে পারে না। গতকাল আদালত এলাকায় নিরীহ তিন নাগরিকের স্বজনদের সাংবাদিকসহ অন্যান্য সংস্থার সদস্যরা খুঁজছিলেন। কিন্তু তাদের সন্ধ্যান মেলেনি। কেউ তাদের ঠিকানাও জানে না। তাদের খবরও কেউ রাখেনি। বিডিআর বিদ্রোহের দিন পাঁচ নম্বর গেটে দিনমজুর আমজাদ আলী (৫২), ধানমন্ডি লেকের পাড়ে কিশোর হূদয় (১৩) ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ’র ছাত্র তারেক আজিজ সজিব (২০) গুলিতে নিহত হন।