চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নের রানিহাটি বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে সময় বোমা বিস্ফোরনে একজন নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম কফিল উদ্দীন, তিনি লয়ালা ভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের রুস্তুম আলী ছেলে। এই ঘটনায় কবির নামে আরো একজন গুরতর আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া সালাম নামে এক জন নিখোজ রয়েছে। নিহত ব্যক্তি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
