গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৫৭
ছোট পরিসরে ছাপা পাশের ছবিটা দেখে পরিস্থিতি কতটা আন্দাজ করতে পারছেন বলা মুশকিল। তবে সত্যিকার অর্থেই অসাধারণ শারীরিক দক্ষতার প্রমাণ দিয়ে গেল ১৪ সেপ্টেম্বর রেকর্ড বুকে লেখা হয়ে গেল সবচেয়ে বেশি মানুষের পিরামিড আকারে ওয়াটার স্কিইংয়ের রেকর্ডটি। এমনিতেই একজনের কাঁধের ওপর আরেকজন দাঁড়িয়ে এ ধরনের পিরামিড তৈরি চাট্টিখানি কথা নয়। তার উপর এভাবে পিরামিড অবস্থায় নিজেদের ভারসাম্য ধরে রেখে স্কিইং করার সুকঠিন কাজটি বেশ অনায়াসেই করে দেখিয়েছেন ৬০ জন দক্ষ স্কি করিয়ের এই দলটি। আর বিগ পুল ২০১৩ নামের এই আয়োজনটি অনুষ্ঠিত হয় আমেরিকার উইসকনসিন র্যাপিডের লেক ওয়াজেকাতে।