উ ত্ স বে হে য়া র স্টা ই ল

আপডেট : ২০ মে ২০১৯, ১৯:২৫

ঈদ মানেই যে শুধু নতুন জামাকাপড়, সেন্ডেল-জুতা তা কিন্তু না। সঙ্গে চাই ছেলেদের চুলের যত্ন ও ফ্যাশনেবল চুলের কাটিং। পছন্দ তাদের কখনো বাহারি ইমু সুইপ আবার কখনো লেয়ার স্পাইক কিংবা ফেঞ্চ কাট ও আন্ডার কাট। তাই তো ঈদে জামাকাপড় থেকে শুরু করে হেয়ার স্টাইল আপনাকে করে তুলবে অনেক স্মার্ট। তবে লক্ষ রাখতে হবে তা যেন আপনার মুখের সঙ্গে মানানসই ও রুচিশীল হয়। মুখ ও শরীরের গড়নের ওপর মানানসই চুলের কাটিং নির্ভর করে। কারো মুখের সাইজ গোলাকার আবার কারো ডিম্বাকার। সাধারণত ডিম্বাকার মুখ দেখতে বড় ও লম্বাটে। তাই এমন হেয়ার কাট করা উচিত যেন, মুখটি যত দূর সম্ভব ছোট দেখানো যায়, আবার কার মুখমণ্ডলের আকৃতি হার্ট শেপও হয়ে থাকে। তাই মুখের গড়ন ও চুলের সাইজ অনুযায়ী মানানসই কাটিংয়ে আপনাকে অনেক স্মার্ট দেখাবে। এখানে আবার এর সঙ্গে যোগ হয়েছে আপনার স্কুল-কলেজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ। উত্সবের হেয়ারস্টাইল কেমন হতে পারে, তা জানাচ্ছেন সুপার কাট সেলুনের সিইও এবং হেয়ার কাট স্পেশালিস্ট সাইফুল ইসলাম

ফেইড কাট

ফেইড কাটিং খুবই স্টাইলিশ লুক আনে। এই হেয়ার কাটিংটিতে আপনার ওপরের চুল বড় থাকবে আর চুলের সাইডে মানে আপনার চুলের সিঁথির নিচে দুটি পার্ট হবে। একটি পার্টে হালকা মাঝারি চুল থাকবে আর অন্য পার্টে ০ বা ১ সাইজ হবে।

লেয়ার কাটিং

লেয়ার কাটিং খুবই একটা পপুলার কাট। মাঝারি চুলের মধ্যে সবার চেহারার সঙ্গে মানানসই হেয়ার কাট। গরম থেকে বাঁচার জন্য সঙ্গে স্টাইলিশ লুক যা আপনি অফিস, স্কুল-কলেজ ও সমাজের সব মানুষের খাপ খাইয়ে চলতে পারবেন।

আন্ডার কাট

এই কাটিংটি স্টাইলিশ চুলের কাটিংয়ের অন্যতম। যা এই প্রচণ্ড গরমের মধ্যে আপনার জন্য উযুক্ত হেয়ার কাট। এই চুলের হেয়ার কাটের বৈশিষ্ট্য হলো—চারদিকের এবং পিছনের চুল ছোট থাকে। ওপরের চুল বড় থাকে। এখন আপনি নিজের ইচ্ছামতো ওপরের চুলগুলো ছোট করে অফিস, স্কুল-কলেজ বা বন্ধুদের সঙ্গে স্টাইলিশ লুকের মাধ্যমের সমাজে চলতে পারবেন।

ইমু সুইপ কাটিং

লম্বা চুলের জন্য সুন্দর কাটিং। সামনের চুলগুলো অর্ধেক নিচে রেখে আর অর্ধেক ওপরের দিকে থাকে। আর সাইডের চুল কানের ওপর পড়ে থাকে। এটি একটি অন্যরকম লুকের কাটিং।

মডেল ফরহাদ ও রাজ বাপ্পা

ছবি রকিবুল ইসলাম