মহিলা ডেন্টাল সার্জন হতে চাইলে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৫২
ডেন্টাল চিকিত্সা শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের জন্য প্রতিষ্ঠিত দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই এখানকার শিক্ষার্থীদের ভালো ফলাফল এর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কলেজটির ভালো ফলাফল নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জামিউল হোসেন জামির বললেন, ‘স্বপ্ন ছিল শুধু একটি ভালো মানের ডেন্টাল কলেজ নয়, এমন একটি কলেজ প্রতিষ্ঠা করব যেখান থেকে শিক্ষার্থীরা মেধা তালিকায় জায়গা করে নেবে। প্রাইভেটের শিক্ষার্থীরাও যে মেধাবী, সেটাও তারা প্রমাণ করবে।’ পেশাগত পরীক্ষাগুলোতে এই কলেজের শিক্ষার্থীদের ফলাফল তার সেই স্বপ্ন পূরণেরই এক ধাপ। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. এএফএম রুহুল হকের কাছ থেকে নারী শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অর্থকণ্ঠ হেলথ অ্যাওয়ার্ড ২০১৩’ও লাভ করেছে কলেজটি। কলেজটির অধ্যক্ষের ভূমিকায় নেতৃত্ব দিয়ে চলেছেন অধ্যাপক ডা. কে এ জলিল। নিবেদিতপ্রাণ এই চিকিত্সক সাফেনার নারী শিক্ষার্থীদের কাছে অভিভাবক ও শিক্ষকের দুটি আসনেই আসীন। কলেজটির চেয়ারম্যান জানান, আসনসংখ্যা সীমিত হওয়ায় গত দুই বছর এখানে অনেক মেধাবী ছাত্রী ভর্তি করা সম্ভব হয়নি। যেহেতু সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজটি দেশের একমাত্র মহিলা ডেন্টাল কলেজ, তাই এ বছর এর আসন সংখ্যা বৃদ্ধির জন্য যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এই কলেজে রয়েছে অ্যানাটমি ডিসেকশন হল, ফিজিওলজি উইথ বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, সুপরিসর ডেন্টাল আউটডোর, মাল্টিমিডিয়া ও স্ক্রিনটাচ ডিজিটাল স্মার্টবোর্ডসমৃদ্ধ শীতাতপ লেকচার গ্যালারি, ডিজিটাল লাইব্রেরি, ক্যান্টিন ইত্যাদি। এখানে ৮০ জন ছাত্রীর রিডিং রুমে পড়ার সুযোগ আছে। এ ছাড়াও রয়েছে একটি ছাত্রী হোস্টেল, দক্ষ শিক্ষকমণ্ডলী। অন্যান্য দেশের ভিজিটিং অধ্যাপকরাও কলেজে ক্লাস নিয়ে থাকেন। ০১৭৫১৭৭৯৬০৯ নম্বরে ফোন করে এই কলেজ সম্পর্কে আরও তথ্য জানা যাবে। বর্তমান সেশনে ভর্তি প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে। যোগাযোগ :১১১, ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা।