অনেকেরই ইচ্ছা থাকে উন্নত দেশের বিশ্ববিদ্যালয় থেকে ভালো ডিগ্রি অর্জন করার। তবে আর্থিক সঙ্গতি থাকে না অনেকেরই। আমাদের দেশের এমন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দেশেই আন্তর্জাতিক মানের ডিগ্রি প্রদানের সুযোগ তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)।
শিক্ষা পদ্ধতি :এ শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাশ অনুষ্ঠিত হয় ডিআইআইটিতে।
সার্টিফিকেট :যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় কর্তৃক বিএসসি (অনার্স) ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেট প্রদান করা হয়।
ক্রেডিট ট্রান্সফার :যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। অনেকেই এই সুযোগ ইতোমধ্যেই গ্রহণ করেছেন।
মান নিয়ন্ত্রণ :আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, অভিজ্ঞ শিক্ষক ও শ্রেষ্ঠ ফলাফলের জন্য যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন কর্তৃক বেস্ট পার্টনার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে ডিআইআইটি। পরীক্ষার মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে ব্রিটিশ কাউন্সিল, ইউনিভার্সিটি অব গ্রিনিচ ও এনসিসি এডুকেশন, ইউকে।
ভর্তির যোগ্যতা :যেকোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পরীক্ষায় পাশ। ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা দুই বছরে এই বিএসসি (অনার্স) ইন প্রোগ্রাম সম্পন্ন করতে পারবে।
খরচ :সাড়ে ৫ থেকে ৬ লক্ষ টাকা যা মাসিক কিস্তিতে পরিশোধ করা যায়। ৯১৩৮১৩৯, ০১৭১৩৪৯৩১৬৩ নম্বরে ফোন করে এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে।
চাকরি সুবিধা :পাশকৃত গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের হার শতভাগ। ডিআইআইটির শিক্ষার্থীরা ড্যাফোডিল গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ব্যাংক, সরকারি-বেসরকারি ও ম্যাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছে। এখানকার প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত সফটওয়্যার ফার্মে কাজ করা ও শিক্ষাকালীন আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রাও অর্জন করা যায়।
ক্যাম্পাস সুবিধা :এখানে রয়েছে প্রায় ৫ হাজার বই সম্বলিত আধুনিক লাইব্রেরি এবং আধুনিক ক্যাম্পাস।
স্কলারশিপ সুবিধা :মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০%-১০০% পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। বছরে ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) ভর্তি করা হয়। যোগাযোগ :১৯/১, পান্থপথ, লেকসার্কাস, কলাবাগান, ঢাকা।
