বেহাল দশায় ভবানীগঞ্জ সিংসাড়া রাস্তা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:২৮
মাত্র ৫০০ গজ রাস্তা পাকাকরণ না হওয়ায় ভবানীগঞ্জ থেকে ঝিকরা হয়ে সিংসাড়া রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। ভবানীগঞ্জ থেকে বারুইপাড়া মসজিদ পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়। বাকি ৫০০ গজ রাস্তা পাকাকরণ হলে রাস্তাটি চালু হত। বারুইপাড়া মসজিদ থেকে সিংসাড়া বাজার পর্যন্ত এই ৫০০ গজ রাস্তা খারাপ। সামান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়। বৃষ্টির পর রাস্তায় গেল মনে হবে কাদার স্তূপ। বৃষ্টির পর এই রাস্তা দিয়ে মাছসহ কাঁচা সবজি পরিবহন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। এই ৪০০ গজ রাস্তা পাকাকরণ না হলেও চলাচলের জন্য উপযোগী করতে এলাকাবাসী সংশ্লিষ্ট দফতরে আবেদন জানিয়েছেন। দমদমা গ্রামের মত্স্য চাষি মোঃ শাহাদত্ হোসেন রকেট বারুইপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার মোঃ আবুল কাশেমসহ অনেক ব্যক্তিবর্গ রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানান। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা এলজিইডি প্রকৌশলী হোসেন আলী মীর জানান, রাস্তাটির ২০০ গজ আত্রাই এবং ৩০০ গজ বাগমারা সীমানার মধ্যে পড়েছে। গোটা রাস্তাটির উন্নয়ন করতে চাই। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যে রাস্তাটির উন্নয়ন করার চেষ্টা চালানো হচ্ছে।