‘উত্সবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা’ এই স্লোগান নিয়েই অঞ্জন’সের প্রতিদিনের পথচলা। ঈদকে আরো বেশি উত্সবমুখর ও প্রাণবন্ত করতে অঞ্জন’স প্রতিবছর পোশাক নিয়ে বিশেষ আয়োজন করে থাকে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে এবারের ঈদ আয়োজন সাজিয়েছে তারা। জামদানি, কাঁথা, কলকা, ফুলকারিসহ বিভিন্ন ধরনের জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফ নিয়ে এবারের আয়োজন। পোশাক প্যাটার্নে চলমান ট্রেন্ড অনুসরণ করেই করা হয়েছে। এবারের ঈদ আয়োজনে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না ও বিভিন্ন ধরনের টপস। ছেলেদের জন্য পাঞ্জাবি-পায়জামা, শার্ট, টি-শার্ট ও শেরোয়ানি। শিশু-কিশোরদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া। পোশাক ছাড়াও বিভিন্ন রকম গহনা, হোমটেক্সটাইল ও গিফট আইটেম থাকছে এবারের আয়োজনে। তারুণ্যনির্ভর এবারের ডিজাইনে বিভিন্ন ধরনের কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, অ্যান্ডিকটনসহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড় দিয়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে।
