প্রতিবছর নামকরা স্কুলে বাচ্চাদের ভর্তির জন্য একটি যুদ্ধ শুরু হয়, যার নাম ভর্তিযুদ্ধ। বর্তমানে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এতে অভিভাবকদের ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। দেখা যায় প্রায় সব স্কুলেই ৫০টির মতো আসন থাকে আর ভর্তির ফরম বিক্রি করা হয় ২৫০০-৩০০০-এর মতো। তাই ২০% আসন বাড়ানো হলে ১০ জন হলেও ভর্তির সুযোগ পাবে। বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. কবিরুল আজাদ (কবির),
মনকাশাইর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
