ফ্যাশন হাউস ইজির কালেকশনে রয়েছে বড় ও ছোট স্ট্রাইপের হরেক ডিজাইনের টি- শার্ট আর পোলো টি-শার্ট । এছাড়াও অর্ধেক স্ট্রাইপ ও অর্ধেক এক কালারের সংমিশ্রণে এসেছে নতুন ডিজাইনের টি-শার্ট ও পোলো টি-শার্ট। ঈদে তরুণদের স্মার্ট ফ্যাশনের অন্যতম আকর্ষণ টি-শার্ট, পোলো টি শার্ট। এবার যেহেতু ঈদ হচ্ছে গরমে তাই তরুণরা ছাড়াও যেকোনো বয়সের মানুষ টি-শার্ট, পোলো টি-শার্ট প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারেন। যেকোনো বয়সেই টি-শার্ট আর পোলো টি-শার্ট অনেক বেশি স্মার্টনেস বয়ে আনে।
