নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ, টি-টোয়েন্টি খেলাটি দেখতে গতকাল স্টেডিয়ামে গিয়েছিলেন দেশের ক্রীড়া জগতের খ্যাতনামা ব্যক্তিরা। এই তারকাদের মিছিলে ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসো-সিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনসহ অনেকে।
কাজী সালাহউদ্দিনকে সবাই ফুটবলার হিসাবেই চেনেন। কিন্তু সালাহউদ্দিন ঢাকার ঘরোয় ক্রিকেট লিগে খেলেছেন। স্বাধীনতা উত্তর প্রথম ক্রিকেট লিগে আজাদ বয়েজের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি করেন তিনি। আজাদ বয়েজের ক্যারিয়ারে প্রথম ট্রফি জয় করে সালাহউদ্দিনের হাত ধরে। আবাহনীর বিরুদ্ধে ক্রিকেটার কাজী সালাহউদ্দিন নার্ভাস নাইনটিতে আউট হয়েছিলেন বাফুফের আজকের সভাপতি।
