দাবার খরব

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:০০
প্রিমিয়ার দাবা লিগে মোহামেডান এবং নৌবাহিনী সমান অবস্থানে রয়েছে। গতকাল মোহামেডানের বিরতি থাকায় নৌবাহিনী ৪-০ পয়েন্ট গোপালগঞ্জকে হারিয়ে পাঁচ খেলায় আট পয়েন্ট নিয়ে মোহামেডানের সাথে যৌথভাবে শীর্ষে রয়েছে। নৌবাহিনীর গ্র্যান্ড মাষ্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাষ্টার এনামুল হোসেন, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম যথাক্রমে গোপালগঞ্জের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, দুই নেপালী নিরাউলা ভুপেন্দ্রা ও কায়স্থা মদন কৃষ্ণা এবং আলমগীর হোসেনকে হারিয়েছে। আজ মোহামেডানে খেলবে ফেইথ চেস ক্লাবের বিরুদ্ধে।