কবি মাহবুব উল আলম চৌধুরীর জন্মদিন আজ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:০৭
অমর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’র কবি মাহবুব উল আলম চৌধুরীর জন্মদিন আজ। ১৯২৭ সালের এই দিনে তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ২৩ ডিসেম্বর ঢাকায় তার মৃত্যু হয়। কিশোর বয়স থেকেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। মাত্র ১৫ বছর বয়সে ১৯৪২ সালে ভারত-ছাড়ো আন্দোলনে যোগ দেন। পাকিস্তান প্রতিষ্ঠালগ্নে ১৯৪৭ সালের নভেম্বর মাসে ২০ বছর বয়সে বের করেন প্রগতিশীল সাহিত্য পত্রিকা মাসিক ‘সীমান্ত’। ১৯৮৬ সালে বাংলা একাডেমী তাকে ফেলোশিপ প্রদান করে। ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে। এছাড়াও তিনি বহু সংবর্ধনা ও পদক লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি