বিশ্বরঙ এখন ঐতিহাসিক কান্তজীর মন্দির খ্যাত শহর দিনাজপুরে। গত ১৭ মে দিনাজপুরের নিমতলায় আলআমিন টাওয়ারের দ্বিতীয় তলায় উদ্বোধন হয়েছে বিশ্বরঙের আরো একটি শাখা। উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কাটেন দেশবরেণ্য অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। এসময় বিশ্বরঙের কর্নধার বিপ্লব সাহাসহ আরো উপস্থিত ছিলেন খ্যাতনামা মডেল, অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিকসহ গণ্যমান্য সব মিডিয়া ব্যক্তিত্ত্ব। ক্রেতাসাধারণের চাহিদা অনুসারে এখানে পাওয়া যাচ্ছে রুচিসম্মত শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শার্ট, বাচ্চাদের পোশাক, গহনা, ব্যাগসহ বিভিন্ন গৃহস্থালি ও উপহারসামগ্রী।
