শোক সংবাদ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:০৮
ফজলুল কাদের কাদেরী ব্যাংকার ও ‘বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেস’ গ্রন্থের লেখক ফজলুল কাদের কাদেরী (৮০) গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। উল্লেখিত বইয়ের জন্য তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। আবুল কাশেম চাঁপাইনবাবগঞ্জের জেলার সদর উপজেলার মহারাজপুর গ্রামের রোকেয়া অটো রাইস মিলের প্রোপাইটার সাইফুল ইসলামের বাবা আবুল কাশেম ওরফে গুদোড় বিশ্বাস (৯৮) গত মঙ্গলবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আবদুর রশিদ সওদাগর কুমিল্ল¬ার চৌদ্দগ্রামের তারাশাইল গ্রামের ব্যবসায়ী আবদুর রশিদ সওদাগর গত সোমবার (৭৫) রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি তিনি স্ত্রী, ২ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। রফিকুল আলম রতন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক কর্মী এডভোকেট রফিকুল আলম রতন (৫৮) ডায়েবেটিস ও কিডনী রোগে আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি আবদুল গনির ছেলে ও রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাইয়ের ছেলে। বঙ্গভবনে আজ বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। ফরিদা বেগম বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা সেক্রেটারী খ ম আব্দুর রাকিবের মা ও সমাজ সেবক খন্দকার এবাদুর রহমানের স্ত্রী ফরিদা বেগম (৫৫) গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল¬াহি...রাজিউন। তিনি স্বামী ও ৬ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে মান্দার সাবেক সংসদ সদস্য মাওলানা নাছির উদ্দিন জিহাদী, জামায়াতের জেলা আমির অধ্যাপক সালেকুর রহমান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। রাজা মিয়া কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক প্রকাশ রাজা মিয়া (৮৫) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।