নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাতজন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। সহকারী রির্টানিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন তারা।
বুধবার সকাল থেকে বিকাল সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ থেকে বর্তমান এমপি আলহাজ্ব মোরশেদ আলম, বিএনপি থেকে আরেক বিএনপি থেকে চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ মফিজুর রহমান, জাতীয় পার্টির জেলা হাসান মঞ্জুরের পক্ষে দলের সিনিয়র নেতারা মনোনয়পত্র দাখিল করেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা খলিলুর রহমান, মুসলিম লীগের হাসিবুল হাসান শান্ত, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) প্রার্থী মমিন উল্যাও মনোনয়াপত্র দাখিল করেছেন।
ইত্তেফাক/কেআই
