দেশের চলমান সংকট নিরসনে জৈনপুরী পীর সাহেবের প্রস্তাব

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৩৭
রাজধানীর মোহাম্মদপুরস্থ জৈনপুরী দরবার শরীফ ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এমএ মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা এক বিবৃতিতে দেশে নির্বাচনকালীন সরকারকে কেন্দ্র করে চলমান সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের উদ্দেশ্যে কয়েকটি প্রস্তাব পেশ করেছেন। প্রস্তাবাকারে প্রদত্ত এই বিবৃতিতে জৈনপুরী পীর সাহেব বলেন, ১) ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী একে অপরকে ছাড় দিয়ে নিঃশর্ত আলোচনায় বসুন; ২) সর্বদলীয় এবং তত্ত্বাবধায়ক—উভয় শব্দ বাদ দিয়ে নির্দলীয় নিরপেক্ষ জনগণের সরকার নামকরণ করুন; ৩) হামলা, মামলার পথ পরিহার করে সমঝোতার পথে এগিয়ে আসুন; ৪) সর্বদলীয় পরামর্শ সভায় উগ্রপন্থি নেতাদের বাদ দিয়ে প্রয়োজনে সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক সেনাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশেষ করে নির্দলীয় পীর মাশায়েখদের পৃথক পৃথকভাবে ডেকে তাদের উপদেশ মোতাবেক পদক্ষেপ গ্রহণ করুন; ৫) নির্দলীয় নিরপেক্ষ সদস্যদের প্রতি যদি আস্থা না থাকে তাহলে সরকার ও বিরোধী উভয় দল থেকে সমপরিমাণ সত্ ও অভিজ্ঞ সদস্য নিয়ে একজন নির্দলীয় নিরপেক্ষ সর্বজন সম্মানিত ব্যক্তিকে সরকার প্রধান করে নির্বাচন দিন; ৬) সর্বজন গ্রহণীয় বলিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করুন।—প্রেস বিজ্ঞপ্তি