দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের উপায় নিয়ে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন গতকাল ইত্তেফাককে জানান, বৈঠকে সংগঠনের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও সাবেক সভাপতি ও সহ-সভাপতিরা উপস্থিত থাকবেন।
