জঘন্য এক পিতা!

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৪৮
সন্তানের জীবনে তার প্রধান আশ্রয়স্থল মাতা-পিতা। শত ঝড়-ঝঞ্ঝার মধ্যেও একজন পিতা তার সন্তানের মঙ্গলের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দেন। কিন্তু সেই পিতা যদি এমন নৃশংস এবং জঘন্য হন যে কিনা নিজ মেয়েকে ধর্ষণ করে হত্যা করে! এটা কল্পনা করাও একজন মানুষের পক্ষে কষ্টকর। তবে এই জঘন্য ঘটনাই ঘটেছে ভারতের মুম্বাইয়ে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কারো নাম প্রকাশ করেনি। পুলিশ জানায়, উত্তর প্রদেশে থেকে আসা ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করেছে তারই পাষণ্ড পিতা ও পিতার বন্ধু। গ্রেফতারের পর মানুষরূপের দুই পশু ঘটনার সত্যতা স্বীকার করেছে। দুই মাস আগে গাজীপুরের নিজ গ্রাম থেকে বিয়ের উদ্দেশে ছেলেবন্ধুর সঙ্গে পালিয়ে মুম্বাই আসে ওই কিশোরী। এরপর কিশোরীটির কাছে এক বন্ধুসহ তার বাবা আসে। মেয়েকে বাড়িতে যেতে বললেও সে রাজি হয়নি। এরপর এক জঙ্গলে নিয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজ মেয়েকে ধর্ষণ করে হত্যার চেষ্টা চালায় জঘন্য প্রকৃতির পিতা। তবে পিতা তাকে মারতে না পারলেও জ্ঞান ফেরার পর লজ্জা এবং ঘৃণায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মেয়েটি। -এনডিটিভি