তথ্য বিচিত্রা

বিবিধ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২০:২৯
 বিড়াল তাদের জীবনের ৬৬ শতাংশ সময়ই ঘুমিয়ে কাটায়।  ইংরেজি বর্ণমালার বিভিন্ন বর্ণমালার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহূত হয় ‘ই’ বর্ণটি।  পৃথিবীর সাতটি মহাদেশের নামই ইংরেজিতে যে বর্ণ দিয়ে শুরু হয়েছে ঠিক সেই বর্ণ দিয়েই শেষ হয়েছে।  বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খাওয়া হয় সুইজারল্যান্ডে এবং এখানে একজন নাগরিক প্রতি বছর গড়ে ১০ কিলোগ্রামেরও বেশি চকোলেট খান।  লিবিয়ার পতাকায় শুধুমাত্র সবুজ রং ছাড়া আর কোনো নকশা নেই এবং এটিই বিশ্বের এ ধরনের একমাত্র পতাকা।  লবস্টারের রক্তের কোনো রঙ নেই। তবে দেহের বাইরে এলে অক্সিজেনের সংস্পর্শে আসার কারণে তা নীল বর্ণ ধারণ করে।  বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে পেশি থাকে।