ফরহাদ মজহারকে গ্রেফতার না করায় ডিইউজের উদ্বেগ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৫০
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ ফরহাদ মজহারকে এখনো গ্রেফতার না করায় গভীর উদ্বেগ ও উত্কণ্ঠা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ডিইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নেতৃবৃন্দ বলেন তাকে গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রীর অনীহার কারণে হামলাকারীরা গণমাধ্যমের ওপর হামলা চালাতে উত্সাহিত হবে। সভায় বক্তব্য রাখেন ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, সহ-সভাপতি তরুণ তপন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জনকল্যাণ সম্পাদক মীর আফরোজ জামান, মফিজুল ইসলাম, কাঞ্চন কুমার দে ও জিল্লুর রশিদ আজাদ।