শোক সংবাদ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২২:০৭
কাজী সাইফুজ্জামান মন্নু মাগুরার শিক্ষাবিদ অধ্যাপক কাজী সাইফুজ্জামান মন্নু (৮৪) বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার নামাজে জানাজা শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হয়। মেহেরুন নেছা বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি এএইচএম আখতারুজ্জামানের মা মেহেরুন নেছা (৯৫) বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।