বয়ফ্রেন্ডরা সাবধান! গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন, তবে গার্ল-ফ্রেন্ডের পছন্দ মেনে চলার ‘ইয়েস ডার্লিং’ মার্কা মন থাকতে হবে। না হলে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এধরনের ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে না নেওয়ায় এক তরুণী তার বয়ফ্রেন্ডকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছেন!
ওয়াশিংটনের কিংস্পটের পুলিশ জানিয়েছে, ক্রিস্টাল গ্রিয়ার ব্রুকস নামের এক তরুণী তার বয়ফ্রেন্ড সান্টিয়াগো হারনান্দেজকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছেন। ব্রুকসকে গ্রেফতার করা হয়েছে। ব্রুকস এবং সান্টিয়াগোর মধ্যে বাদানুবাদ হয়েছিল রেস্টুরেন্ট পছন্দকে কেন্দ্র করে। ব্রুকস ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে যেতে চাইলেও সান্টিয়াগো সেটা পছন্দ করেননি। আর সেটা না করায় প্রেমিককে ‘দেখে নেয়ার’ সুযোগ খুঁজছিলেন ব্রুকস। সান্টিয়াগো রাগ করে কিছুদুর গিয়ে দাঁড়িয়ে থাকেন। সুযোগ বুঝে প্রেমিকা গাড়ি চালিয়ে তা উঠিয়ে দেয় তার গায়ের উপর! প্রেমিক পেল গার্লফ্রেন্ডের কথা না শোনার ফল! -পিটিআই
