গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:০০
ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে টুথপেস্ট, সাবান, হ্যান্ডওয়াশ, টিস্যু বা হ্যান্ড স্যানিটাইজারের মতো কতো সামগ্রীই তো ব্যবহূত হয়। মূলত সুস্থ্য নিরোগ শরীরের জন্য জীবানুমুক্ত থাকা নিশ্চিত করাই এইসব সামগ্রীর মূল লক্ষ্য। তবে অর্থের অভাব কিংবা অন্য নানা কারণে যারা এইসব ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা পণ্য ব্যবহার করতে পারেন না এবার তেমনই একদল মানুষের পাশে দাঁড়িয়ে অন্যরকম এক রেকর্ড গড়েছে আমেরিকার মিশৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে অবস্থিত গার্লস স্কাউটস্ অব ইস্টার্ন মিশৌরির সদস্যরা। ২০১২ এর ২১ এপ্রিল গার্লস স্কাউটসের এই সদস্যরা গার্লস স্কাউটের শতবর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে ১৪,১৫,৭০২টি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দাতব্য কাজে দান করে এ ধরনের সবচেয়ে বেশি সামগ্রী বিনামূল্যে বিতরণের রেকর্ড গড়ে। আর এতে অংশ নেন গার্লস স্কাউটসের ১৭,৯১৪ জন সদস্য।