জোকস

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:০১
 রাজা :কবে আমার প্রজারা স্বর্গ সুখে থাকবে? জ্যোতিষী :যেদিন আপনি স্বর্গে যাবেন!  এক লোক বেশ তাড়াহুড়ো করে দাঁতের ডাক্তারের চেম্বারে ঢুকলেন— :আচ্ছা আপনি কি ঝটপট একটা দাঁত তুলে দিতে পারবেন? :দেখুন আমি ডাক্তার। ট্যাক্সি ড্রাইভার না যে একটু তাড়াতাড়ি করতে বললেন আর আমি অমনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। দাঁত তুলতে হলে মাড়িতে ইনজেকশন দিতে হবে, তারপর জায়গাটা অবশ হওয়ার জন্য সময় দিতে হবে...এরপর দাঁত তোলা। :কিন্তু আপনি যদি অবশ না করেই দাঁত তোলেন তাহলে! :তাতে হয়তো কিছুটা সময় বাঁচবে। কিন্তু অবশ না করে দাঁত তোলার যে ব্যথা সেটা আপনি সামলাতে পারবেন? :সে নিয়ে আপনি চিন্তা করবেন না। এ কথা বলেই লোকটি বাইরে অপেক্ষমান তার স্ত্রী’কে চেম্বারে ডেকে এনে বললেন, ‘শোনো, ডাক্তার ঝটপট তোমার দাঁত তুলে দিতে রাজি হয়েছেন!’  স্ত্রী’র ঘুম চলে এসেছে। কিন্তু স্বামী কিছুতেই ঘুমাচ্ছেন না। বরং রুমের মধ্যেই এখানে সেখানে পায়চারি করতে লাগলেন। বিষয়টি বেশ খানিকক্ষণ লক্ষ করার পর স্ত্রী এক পর্যায়ে স্বামীকে জিজ্ঞাসা করলেন, ‘কী ব্যাপার, তুমি ঘুমাচ্ছো না কেন?’ ‘আর বলো না, পাশের বাসার জামিল সাহেবের কাছ থেকে ৫,০০০ টাকা ধার নিয়েছিলাম। উনি আজ সকালে জানালেন টাকাটা কাল উনার খুব দরকার, আমি যেন ব্যবস্থা করে দিই। কিন্তু আমি অনেক চেষ্টা করেও পারলাম না। তাই কাল উনাকে কী বলব এই টেনশনেই ঘুম আসছে না।’ ‘ও এই বিষয়’ বলে স্ত্রী জামাল সাহেবের স্ত্রী’কে ফোন করে বললেন, ‘ভাবী আমার সাহেব কাল আপনার সাহেবকে ৫,০০০ টাকা দেবেন বলেছিলেন। কিন্তু উনি তা পারবেন না। কষ্ট করে আপনার সাহেবকে এটা একটু জানিয়ে দেবেন।’ ফোন রেখে স্ত্রী বললেন, ‘নাও, এবার নিশ্চিন্তে ঘুমাও। এখন জামিল সাহেব টেনশনে পায়চারি করবেন!’