পরিবর্তন করতে হবে জড়তা অলসতা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:০৩
প্রিয় প্রাথমিক শিক্ষার্থী বন্ধুরা শুধু আমাদের আশাই নয় দৃঢ় বিশ্বাস তোমাদের পরীক্ষার সকল প্রস্তুতি সুচারুরুপে সম্পন্ন করেছ। তোমাদের সৌভাগ্য, সরাসরি পাবলিক পরীক্ষার সঙ্গেই বৃত্তির প্রতিযোগিতায়ও অংশ নিতে পারছো। কোন প্রকার বাছাই ছাড়াই এ সুযোগ পেয়ে যাচ্ছো । এখানে একটা বৈষম্যের দূরিকরণ হয়েছে। তোমরা সকলেই এখন বৃত্তি পাওয়ার প্রত্যাশা করতে পার। এটি একটি আনন্দের বার্তা। আমরা আশা করি তোমাদের পরীক্ষা পদ্ধতিতে এ ধরনের অসংখ্য আনন্দের বার্তা যুক্ত হবে। যাতে করে তোমরা সকলে সর্বদা কেবল পরীক্ষার জন্যেই উন্মোখ হয়ে থাকবে। এখন চলছে গ্রেডিং পদ্ধতি। এর পূর্বের পদ্ধতিকে সনাতন পদ্ধতি বলা হতো। আমরা তথ্যপ্রযুক্তির যুগে প্রবেশ করেছি এবং গ্লোবাল ভিলেজের বাসিন্দা। আমাদেরকে তাই চিন্তায় মননে উদারতার পরিচয় দিতে হবে। পরিবর্তন করতে হবে জড়তা অলসতা। হতে হবে গতিশীল। যেমন মনোযোগের ইংরেজি শব্দ Attention. শ্রেণিকক্ষে শিক্ষক Attention বললে মনে হতো হাত পা জড়ো করে জড়পদার্থের মতো একদৃষ্টে একপানে তাকিয়ে থাকা যেন মনে হয় একপাক্ষিক কর্ম। আর তাই সমাজবিজ্ঞানীরা মনোযোগকে বলছেন Intellectual activities যে শব্দের মধ্যে বুদ্ধিভিত্তিক কাজ করার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। সৃজনশীলে তোমরা প্রবেশ করতে যাচ্ছো। মনোযোগ দিয়ে পড়াশুনা করবে। মনোযোগ দিয়ে পড় কেউ বললে সেটা তোমার জন্য কোন চাপ নয় তোমার বুঝতে হবে বলা হয়েছে আনন্দের সঙ্গে কাজ করো সেটা তুমি নিজে নিজেই করতে পার অথবা সকলে মিলে। নিজের চেষ্টায় অথবা অন্যের সহায়তায়। আর মনোযোগের জন্যে আনন্দের এ পরিবেশটা তোমাদেরকে তৈরি করে দেয়ার দায় আমাদের সকলের ।