মুহাম্মদ মিজানুর রহমান
সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
প্রিয়,প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী,শুভেচ্ছা রইলো। তোমাদের পরীক্ষা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। আশা করি খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছো। তোমাদের সেই প্রস্তুতিকে আরো সুন্দর করতে থাকছে কিছু দরকারি পরামর্শ। এসব খুঁটিনাটি বিষয় তোমরা খেয়াল করে সময়ের যথাযথ মূল্যায়ন করলে পরীক্ষায় নিশ্চয়ই ভালো করতে পারবে।
উত্তর-১:পরীক্ষা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। তারপরেও একটু ভয় থেকেই যায়। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। কি না কী হয়। এটা স্কুলের পরীক্ষার মতো একটা পরীক্ষা মাত্র। সুতরাং তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই।
উত্তর-২:ইসলাম ও নৈতিক শিক্ষা একটি অতি সহজ বিষয় । তবে অনুশীলনের অভাবে অতি সহজ বিষয়টি অনেক সময় কঠিন হয়ে যায়। তাই সহজ ভেবে অবহেলা করে বিষয়টি ফেলে রাখবে না। নিয়মিতভাবে অনুশীলন চালিয়ে যাবে। সাধারণত দেখা যায় প্রতি বছর এই সহজ বিষয়টির কারণে অনেক শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে না। এ বিষয়টিতে কম নম্বর পাওয়ার কারণে প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়।
উত্তর-৩: তোমরা যতো বেশি অনুশীলন করবে ততো বেশি নম্বর পাবে। নৈর্ব্যক্তিক ৪০ নম্বরের জন্য তোমাদের পাঠ্যবই ভালো করে বার বার পড়তে হবে। আয়ত্তে রাখতে হবে প্রতিটি অধ্যায়ের তথ্যবহুল বাক্য। তাই গুরুত্বপূর্ণ বাক্যগুলো গুরুত্ব দিয়ে শিখতে হবে। বিভিন্ন শব্দের অর্থগুলো ভালো করে জেনে নিবে। সন,তারিখ,সংজ্ঞা,বিভিন্ন পরিভাষা,সুরা সম্পর্কে বিভিন্ন তথ্য,বিভিন্ন আয়াতের অর্থ,কোরআনের আয়াত ও হাদিসটি কোন সুরা বা কোন হাদিস গ্রন্থ থেকে নেয়া হয়েছে ইত্যাদি বুঝে পড়ো এবং ভালো করে রিভিশন দাও প্রতিটি অধ্যায়।
উত্তর-৪:তোমাদের যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে ,তাই তোমাদের বুঝে বুঝেই পড়তে হবে। না-হলে তোমরা যোগ্যতাভিত্তিক নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর করতে পারবে না। এই ৪০টি প্রশ্নের উত্তর লেখার আগে ভালো করে বুঝে নাও, তারপর উত্তর লেখো।
উত্তর-৫: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করলে পূর্ণ নম্বর পাবে । আবার শুধু সঠিক শব্দটি উত্তরপত্রে লিখলেও পুরো নম্বর পাবে।
উত্তর-৬: সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে অযথা বড় করতে যাবে না। প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর করবে। হতে পারে সেটা এক বাক্যে। দুই তিন শব্দের মধ্যে। অথবা কয়েক লাইনে। মনে রাখতে হবে নম্বর কিন্তু ১।
উত্তর-৭:কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নের ক্ষেত্রে পাঠ্যবই ভালো করে পড়তে হবে। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নে তোমাদের অবশ্যই যোগ্যতাভিত্তিক দুটো প্রশ্নের উত্তর করতে হবে। যার জন্য বিকল্প কোনো উত্তর করার সুযোগ থাকবে না। আর এ প্রশ্ন দুটো সরাসরি পাঠ্যবই থেকে থাকবে না। তবে পাঠ্যবইয়ের মূল বিষয় ভালো করে আয়ত্ত করলে যে কোনো পরিস্থিতিতে তোমরা নিজের সৃজনশীল ক্ষমতা প্রয়োগ করে উত্তর করতে পারবে। তাই পুরো বই তোমাদের আয়ত্তে থাকলে চিন্তার কোনো কারণ নেই। শুধু বুঝে নিতে হবে তোমাদের কী করতে বলা হয়েছে। সেভাবে তোমরা উত্তর করবে। উত্তর অবশ্যই পাঠ্যবই থেকে হবে। পাঠ্যবই থেকে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে। প্রশ্নের উত্তর করার সময় প্রাসঙ্গিক ক্ষেত্রে কোরআন-হাদিস থেকে কোটেশন দিয়ে সুন্দর করে উত্তর করতে হবে। তবেই অধিক নম্বর পাওয়া যাবে। কোটেশনগুলো আরবিতে লিখতে পারলে ভালো হয়। আরবিতে না লিখতে পারলে সমস্যা নেই। বাংলা অর্থ লিখলেই চলবে। পাশাপাশি রেফারেন্স উল্লেখ করলে উত্তরের মান আরো ভালো হবে। তবে আরবির বাংলা উচ্চারণ লিখবে না। ছোটো ছোটো বাক্যে উত্তর করবে। সাজিয়ে-গুছিয়ে উত্তর করবে। হাতের লেখা যাতে সুন্দর হয় সেদিকে খেয়াল রাখবে।
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে কয়েকটি সমস্যার সমাধান জানতে চেয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং বিএন স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষার্থী। সমাধান দিয়েছেন মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিউটি রায়
প্রশ্ন-১:হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে অনেক কম নম্বর পেয়েছি । কখনো ভাবিনি এ রকম হবে এ মুহূর্তে কী করণীয় ?
প্রশ্ন-২: হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য কীভাবে এ স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে পারি ?
প্রশ্ন-৩:কীভাবে প্রস্তুতি নিলে যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলো সহজে উত্তর করতে পারবো ?
প্রশ্ন-৪: কীভাবে উত্তরপত্রে শূন্যস্থান পূরণ করবো ?
প্রশ্ন-৫:সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো কয় লাইনের মধ্যে লিখতে হবে ?
প্রশ্ন ৬: কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নের ক্ষেত্রে (যোগ্যতাভিত্তিক) কীভাবে পড়লে দুটো প্রশ্নের উত্তরই অনায়াসে করা যাবে ?
