মো. জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক,ইংরেজি বিভাগ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা
সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। ইংরেজি বিষয়ে প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার নিয়মকানুন নিয়ে আলোচনা করা হলো।
নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী তোমাদেরকে দুটি Comprehension এর উত্তর প্রদান করতে হবে। প্রথম comprehensionটি unseen থাকবে এবং এ অংশের উপর যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে। Comprehensionটি text, diagram /picture থেকে হতে পারে। এটি তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া হবে না। তবে পঞ্চম শ্রেণির উপযোগী কোন উত্স থেকে নেওয়া হবে। এ কমপ্রিহেনশন থেকে ১, ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দিতে হবে।
1. Multiple choice questions: প্রশ্নপত্রের এ অংশে ১০ টি যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তর দেওয়া থাকবে। উত্তরগুলোর মধ্যে থেকে সবচেয়ে সঠিক উত্তরটি প্রশ্ন নম্বর দিয়ে পরীড়্গার উত্তরপত্রে লিখতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ১০।
2. Gap filling with given words: এ প্রশ্নে পাঁচটি যোগ্যতাভিত্তিক শূন্যস্থান পূরণ করবার জন্য পাঁচটি বাক্য দেওয়া থাকবে এবং শূন্যস্থান পূরনের জন্য উপরে ৮টি শব্দ দেওয়া থাকবে। প্রদত্ত শব্দগুলো থেকে প্রতিটি শূন্যস্থান পূরনের জন্য একটি উপযুক্ত শব্দ বাছাই করে তা পূরণ করতে হবে। তোমাদের কোন শব্দের পরিবর্তন করতে হবে না। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
3. Answering questions: যোগ্যতাভিত্তিক পাঁচটি থেকে সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন দ্বারা এ প্রশ্নটি সাজানো থাকবে। স্মরণ রাখবে প্রতিটি প্রশ্নে যে উত্তরটি জানতে চাওয়া হয়েছে তার সঠিক এবং নির্ভুলভাবে লিখবে উত্তর দিবে। অপ্রাসঙ্গিক কোন তথ্য উপস্থাপন করবে না। এখানে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। হাতের লেখা যেন সুন্দর হয় সেদিকে যত্নবান হতে পারলে অবশ্যই ভালো নম্বর পাওয়া যাবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ১০।
*নতুন প্রশ্ন পদ্ধতি অনুসারে একটি seen comprehension থেকে ৪, ৫ এবং ৬ নং প্রশ্ন থাকবে। Seen comprehensionটির উপর যে প্রশ্নগুলো থাকবে তা যোগ্যতাভিত্তিক হবে। Seen comprehensionটি text, diagram /picture থেকে হতে পারে। এ comprehensionটি তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া হবে। এ কমপ্রিহেনশন উপর ভিত্তি করে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তা নিচে উলেস্নখ করা হলোঃ
4. Multiple questions: প্রশ্নপত্রের এ অংশে ১০টি যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তর দেওয়া থাকবে। উত্তরগুলোর মধ্যে থেকে সবচেয়ে সঠিক উত্তরটি প্রশ্ন নম্বর দিয়ে পরীক্ষার উত্তরপত্রে লিখতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ১০।
5. Matching words with their meanings: এ প্রশ্নে দুটি কলামের একটি টেবিল দেওয়া থাকবে। প্রথম কলামটি তে পাঁচটি শব্দ দেওয়া থাকবে এবং দ্বিতীয় কলামে প্রথম কলামে প্রদত্ত পাঁচটি শব্দের অর্থসহ মোট সাতটি শব্দের শব্দার্থ ইংরেজিতে দেওয়া থাকবে। তোমাদেরকে প্রশ্নের নম্বর উল্লেখ করে প্রদত্ত শব্দ এবং তার সামনে একটি হাইফেন(—) দিয়ে শব্দার্থ লিখতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
6. Answering questions: এ প্রশ্নে দুটি থেকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার পূর্ণমান থাকবে ৫। প্রতিটি প্রশ্নে যে উত্তরটি জানতে চাওয়া হয়েছে তার সঠিক এবং নির্ভুল উত্তর দিবে। অপ্রাসঙ্গিক কোন তথ্য উপস্থাপন করবে না। এখানে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে।
7. Rearrangement to make meaningful story: এই প্রশ্নে বাক্যগুলো এলোমেলো করে দেওয়া থাকবে। এলোমেলো বাক্যগুলোকে সাজিয়ে তোমাদের একটি গল্প তৈরি করতে হবে। এ প্রশ্নের জন্য ৫ নম্বর থাকবে।
8. Using punctuation and capital letters: প্রশ্নপত্রের এ প্রশ্নে বাক্য দেওয়া থাকবে যেখানে প্রয়োজনীয় punctuation বা capital letters ব্যবহার করা থাকবে না। তোমাদেরকে প্রয়োজনীয় punctuation বা capital letters ব্যবহার করে লিখতে হবে। এ প্রশ্নের পূর্ণমান থাকবে ৫।
9. Writing correctly (words/sentences) or making questions, negative statements sentences: করা এ প্রশ্নে তৈরি করার জন্য এলোমেলো কিছু letters; দেওয়া থাকবে বা phrase তৈরি করার জন্য কিছু এলোমেলো এবং questions, negative statements sentences তৈরির করার জন্য এলোমেলো কিছু word দেওয়া থাকবে। প্রশ্নের ধরণ বুঝে তোমাদের সুন্দরভাবে উত্তর দিতে হবে। এ প্রশ্নের জন্য ৫ নম্বর বরাদ্দ থাকবে।
10. Translating into English: প্রশ্নপত্রের এ অংশে পাঁচটি বাক্যের একটি ছোট বাংলা অনুচ্ছেদ থাকবে। অনুচ্ছেদটি ইংরেজিতে অনুবাদ করতে হবে। প্রতিটি বাক্যের জন্য ১ করে মোট নম্বর থাকবে ৫। তোমাদেরকে বাংলা অনুচ্ছেদটি লিখতে হবে না। শুধুমাত্র প্রশ্ন নম্বরটি লিখে ইংরেজি অনুবাদ লিখতে হবে।
11. Translating into Bangla: প্রশ্নপত্রের এ অংশে পাঁচটি বাক্যের একটি ছোট অনুচ্ছেদ ইংরেজিতে দেওয়া থাকবে। তোমাদেরকে অনুচ্ছেদটি বাংলাতে অনুবাদ করতে হবে। প্রতিটি বাক্যের জন্য ১ করে মোট নম্বর থাকবে ৫। তোমাদেরকে ইংরেজি অনুচ্ছেদটি লিখতে হবে না। শুধুমাত্র প্রশ্ন নম্বরটি লিখে বাংলা অনুবাদ লিখতে হবে।
12. Writing dialogue: প্রশ্নপত্রের এ প্রশ্নে একটি কল্পিত পরিস্থিতি উল্লেখ করা থাকবে। প্রদত্ত পরিস্থিতি অনুসারে তোমাদেরকে একটি অনুরোধমূলক সংলাপ লিখতে হবে। সংলাপে would/ could ইত্যাদির ব্যবহার করে request ও response লিখে বক্তব্য উপস্থাপন করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
13. Completing simple form: শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে একটি ফরম পূরণ করতে হয়। যেসব তথ্য দিয়ে ফরমটি পূরণ করতে হবে তার মধ্যে আছে শিক্ষার্থীর পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, শখ ইত্যাদি। পরিচ্ছন্ন উপস্থাপনার মাধ্যমে এ প্রশ্নে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এ প্রশ্নের জন্য নম্বর থাকবে ৫।
14. Writing short and simple composition: এ প্রশ্নে শিক্ষার্থীদের একটি short and simple composition লিখতে হবে। Compositionটি লিখবার জন্য composition সম্পর্কিত কয়েকটি সংকেত অথবা প্রশ্ন দেওয়া থাকতে পারে। শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়নের জন্য যে সংকেত বা প্রশ্নগুলোর উত্তর চাওয়া হবে তার সঠিক এবং নির্ভুল উত্তর প্রদানের মাধ্যমে composition লিখতে পারলে এ অংশে কাঙ্ক্ষিত নম্বর পাওয়া সম্ভব। এ প্রশ্নের পূর্ণমান থাকবে ১০।
15. Writing simple personal letters: প্রশ্নপত্রের এ প্রশ্নে একটি ব্যক্তিগত/ অনানুষ্ঠানিক পত্র লিখতে হবে। কিছু সংকেত (heading, greeting, body, closing, signature/name) দেওয়া থাকবে। তোমাদের পত্র যেন প্রদত্ত সংকেতের আলোকে লেখা হয় সে বিষয়টি অবশ্যই তোমাদের স্মরণ রাখতে হবে। এ প্রশ্নের জন্য নম্বর
থাকবে ১০।
