হাজীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ পুলিশসহ আহত ২৫

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:৫৮
জেলার হাজীগঞ্জ বাজারে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ উভয় দলের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। গত বৃহস্পতিবার একই স্থানে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এসময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিএনপি কর্মীরা ট্রাক ও সিএনজিসহ প্রায় ১০টি গাড়ী ভাংচুর করে। এদিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক বন্ধ রেখে হাজীগঞ্জ বাজারে বৃহস্পতিবার উপজেলা বিএনপি সমাবেশ করেছে। সমাবেশের শুরুতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাজারে প্রবেশ করার সময় আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর ইট-পটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিএনপির কার্যালয়ের পরিবর্তে হাজীগঞ্জ বাজারে সমাবেশ সম্পন্ন হয়। সমাবেশ চলাকালে প্রায় তিন ঘন্টা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সহস্রাধিক যাত্রী ভোগান্তির শিকার হয়। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জানান, এলাকায় পুলিশ মোতায়ন করা রয়েছে।