হরতাল থাকলে এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে গত সোমবার ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
