নিউইয়র্কে সাত দিনব্যাপী আয়োজন মুক্তধারার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:৫৯
আগামী ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন লেখকের প্রতিকৃতি অঙ্কন, ডকুমেন্টারি প্রদর্শন, কবিতা পাঠ, আলোচনাসভা এবং তাঁর বইয়ের মেলার সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিত্ সাহা জানিয়েছেন, হুমায়ূন আহমেদের জীবদ্দশায় শেষ জন্মদিনও জাঁকজমকভাবে পালন করে মুক্তধারা। ১৩ নভেম্বর সকাল ১১টা থেকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুক্তধারায় হুমায়ূন আহমেদের জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে। হুমায়ূন আহমেদের একক গ্রন্থ প্রদর্শনী ছাড়াও এদিন থাকছে বরেণ্য লেখকের ওপর আলোচনা অনুষ্ঠান। ১৪ নভেম্বর সকাল থেকে হবে বইমেলা।