চান্দিনায় অস্ত্রসহ ডাকাত আটক

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৪২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ডাকাতি করার সময় কুমিল্লার চান্দিনায় অস্ত্রসহ জানে আলম রুহুলকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার রাতে মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। ডাকাত জানে আলম রুহুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আদর্শনগর গ্রামের জাকির হোসেনের ছেলে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, ‘মহাসড়কের তীরচর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মাল বোঝাই ট্রাকের গতিরোধ করে ডাকাতি করার সময় হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতদলকে ধাওয়া করে ডাকাত রুহুলকে আটক করেন। এসময় তার সাথে থাকা একটি দেশি ছুঁরি উদ্ধার করা হয়। এব্যাপারে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে’।